মূল বিষয়বস্তুতে যান
শীতবস্ত্র বিতরণ ২০২৬-২৭ — কার্যক্রমের ব্যানার
চলমান কার্যক্রম

শীতবস্ত্র বিতরণ ২০২৬-২৭

দেশের ৬৪ জেলার শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিশেষ মানবিক উদ্যোগ ‘অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ২০২৬-২৭’। এ কার্যক্রমের আওতায় প্রত্যেক উপকারভোগীকে একটি কম্বল, একটি হুডি ও একটি ডাবল লেয়ার উলের টুপি, শীতবস্ত্র প্যাকেজ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাত্র ১,০০০ টাকা অনুদানের মাধ্যমে আপনিও একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন।

অনুদান দিন

কার্যক্রমের পরিচিতি

শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ

শীত আমাদের অনেকের কাছে উপভোগের ঋতু হলেও দেশের অসংখ্য দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে এটি কষ্ট ও দুর্ভোগের সময়। বিশেষ করে উত্তরাঞ্চল, গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তীব্র শীত মোকাবিলা করতে পারেন না।

অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। শিশু, প্রবীণ, দিনমজুর, নিম্নআয়ের মানুষসহ সমাজের অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতের প্রতিটি দিন হয়ে ওঠে দুর্বিষহ।

এসব মানুষের পাশে দাঁড়াতে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন গ্রহণ করেছে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলার শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আমাদের লক্ষ্য শুধু একটি শীতবস্ত্র প্রদান করা নয়; বরং প্রয়োজনীয় একাধিক শীতবস্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ উপহার দেওয়া, যাতে একজন অসহায় মানুষ শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও সুরক্ষা ও স্বস্তি লাভ করতে পারেন।

আমাদের বিশেষ শীতবস্ত্র প্যাকেজ

প্রত্যেক শীতার্ত মানুষের জন্য প্রস্তুত করা হবে তিনটি প্রয়োজনীয় সামগ্রীর সমন্বয়ে একটি শীতবস্ত্র প্যাকেজ।

প্যাকেজে যা থাকছে:

১. কম্বল: ১৫০ GSM

২. হুডি: ২৮০-৩৫০ GSM

৩. শীতের টুপি: উলের তৈরি, ডাবল লেয়ার

প্রতি প্যাকেজের নির্ধারিত অনুদান: ১,০০০ টাকা।

অর্থাৎ, একজন দাতা মাত্র ১,০০০ টাকা অনুদান দিয়ে একজন শীতার্ত মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ শীতবস্ত্র প্যাকেজ প্রদানে অংশগ্রহণ করতে পারবেন।

একইভাবে ৫,০০০ টাকা অনুদানে ৫ জন এবং ১০,০০০ টাকা অনুদানে ১০ জন শীতার্ত মানুষের শীতবস্ত্রের ব্যবস্থা করা সম্ভব হবে।

৬৪ জেলায় শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর ও গ্রামাঞ্চলের অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশের ৮টি বিভাগের সব ৬৪ জেলাকে এই উদ্যোগের আওতায় রাখার পরিকল্পনা রয়েছে।

বিশেষভাবে শীতপ্রবণ অঞ্চল, দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা এবং পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকা মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয় পর্যায়ে প্রয়োজন যাচাই, উপকারভোগী নির্বাচন, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের মাধ্যমে পর্যায়ক্রমে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়ান

আল্লাহ তাআলা বলেন-

“আর তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো।”

- সূরা আল-মায়িদাহ, ৫:২ (ভাবানুবাদ)

শেয়ার করুন ০ শেয়ার

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

  • প্রতিষ্ঠান পরিচিতি

    আদ-দাওয়াহ ইলাল্লহ

    আদ-দাওয়াহ ইলাল্লহ একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কুরআন ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিমদের আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা। মক্তব পরিচালনা, কুরআন ও দ্বীন শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, মক্তব প্রতিযোগিতা, সামাজিক সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বীনি জ্ঞান ও আমলভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

    আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
    অনলাইনে যুক্ত থাকুন
    প্রতিষ্ঠান সম্পর্কে জানুন

মানবতার পাশে থাকুন

এই কার্যক্রমে অনুদান দিন

আপনার অনুদানের তহবিল: শীতবস্ত্র বিতরণ ২০২৬-২৭

পরবর্তী ধাপে আপনার তথ্য নিশ্চিত করে SSLCommerz-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

SSLCommerz-এর মাধ্যমে নিরাপদ পেমেন্ট