মূল বিষয়বস্তুতে যান
কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স — কার্যক্রমের ব্যানার
চলমান কার্যক্রম

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স

সহীহভাবে কুরআন শিক্ষা, বিশুদ্ধ আকীদাহ, সালাত, দৈনন্দিন মাসআলা, আদব-আখলাক ও প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আদ-দাওয়াহ ইলাল্লহ-এর একটি নিয়মিত আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম।

অনুদান দিন

কার্যক্রমের পরিচিতি

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স আদ-দাওয়াহ ইলাল্লহ-এর একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক উদ্যোগ। সাধারণ শিক্ষিত তরুণ, যুবক ও দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী ব্যক্তিদের সহীহ কুরআন তিলাওয়াত এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মৌলিক দ্বীনি জ্ঞান ও আমল শেখানোর উদ্দেশ্যে এই কোর্স পরিচালিত হয়।

কোর্সে অংশগ্রহণকারীদের কুরআন তিলাওয়াত ও তাজবীদ, বিশুদ্ধ আকীদাহ ও তাওহীদ, ওযু ও সালাতের বাস্তব প্রশিক্ষণ, প্রয়োজনীয় দুআ ও যিকর, নির্বাচিত হাদীস, নবীদের জীবনী, আদব-আখলাক এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা শেখানো হয়। পাশাপাশি একজন মুসলিম কীভাবে নিজের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করবেন এবং সমাজে সুন্দরভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দেবেন—সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।

অভিজ্ঞ প্রশিক্ষক ও আলেমদের তত্ত্বাবধানে পরিকল্পিত পাঠক্রম অনুযায়ী কোর্সের কার্যক্রম পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সংশোধন এবং মূল্যায়নের মাধ্যমে তাদেরকে দ্বীনের মৌলিক বিষয়ে একটি সুদৃঢ় ভিত্তি দেওয়াই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন ০ শেয়ার

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

  • প্রতিষ্ঠান পরিচিতি

    আদ-দাওয়াহ ইলাল্লহ

    আদ-দাওয়াহ ইলাল্লহ একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কুরআন ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিমদের আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা। মক্তব পরিচালনা, কুরআন ও দ্বীন শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, মক্তব প্রতিযোগিতা, সামাজিক সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বীনি জ্ঞান ও আমলভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

    আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
    অনলাইনে যুক্ত থাকুন
    প্রতিষ্ঠান সম্পর্কে জানুন

মানবতার পাশে থাকুন

এই কার্যক্রমে অনুদান দিন

আপনার অনুদানের তহবিল: কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স

পরবর্তী ধাপে আপনার তথ্য নিশ্চিত করে SSLCommerz-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

সরাসরি অনুদান পাঠান

নিচের অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারেন। সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করুন।

মক্তব ফান্ড

অ্যাকাউন্ট নম্বর

20507770100658423

Islami Bank Bangladesh

Nagad Merchent

অ্যাকাউন্ট নম্বর

01958153720

যাকাত ফান্ড

অ্যাকাউন্ট নম্বর

20501130204367417

Islami Bank Bangladesh

আমাদের উদ্যোগের আরও কথা

কার্যক্রমের বিশেষ দিক

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স — ব্যাচ নং-১৩

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স — ব্যাচ নং-১৩

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সের ১৩তম ব্যাচে অংশগ্রহণকারীদের সহীহ কুরআন তিলাওয়াত, তাজবীদ, বিশুদ্ধ আকীদাহ, সালাত, প্রয়োজনীয় মাসআলা, আদব-আখলাক ও দৈনন্দিন জীবনের মৌলিক দ্বীনি জ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স — ব্যাচ নং-১৩

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সের ১৩তম ব্যাচে অংশগ্রহণকারীদের সহীহ কুরআন তিলাওয়াত, তাজবীদ, বিশুদ্ধ আকীদাহ, সালাত, প্রয়োজনীয় মাসআলা, আদব-আখলাক ও দৈনন্দিন জীবনের মৌলিক দ্বীনি জ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স — ব্যাচ নং-১৩ আদ-দাওয়াহ ইলাল্লহ-এর একটি সমন্বিত দ্বীনি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম। সাধারণ শিক্ষিত তরুণ-যুবক ও দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী ব্যক্তিদের কুরআন ও সুন্নাহর আলোকে প্রয়োজনীয় মৌলিক দ্বীনি জ্ঞান ও আমল শেখানোর উদ্দেশ্যে এই কোর্স পরিচালিত হয়। আদদাওয়াহ সেক্টর বিশ্লেষণ এই ব্যাচে অংশগ্রহণকারীদের সহীহ কুরআন তিলাওয়াত ও তাজবীদ, বিশুদ্ধ আকীদাহ ও তাওহীদ, ওযু ও সালাতের বাস্তব প্রশিক্ষণ, প্রয়োজনীয় দুআ ও যিকর, নির্বাচিত হাদীস, আদব-আখলাক এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা শেখানো হয়। পাশাপাশি ব্যক্তি জীবনে দ্বীনের বিধান অনুসরণ এবং সমাজে সুন্দর ও প্রজ্ঞাপূর্ণভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। আদ-দাওয়াহ সেক্টর বিশ্লেষণ অভিজ্ঞ প্রশিক্ষক ও আলেমদের তত্ত্বাবধানে পরিকল্পিত পাঠক্রম অনুযায়ী পুরো কোর্স পরিচালিত হয়। নিয়মিত অনুশীলন, সংশোধন ও মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের কুরআন শিক্ষা ও মৌলিক দ্বীনি জ্ঞানে একটি শক্ত ভিত্তি গড়ে তোলাই এই কার্যক্রমের প্রধান লক্ষ্য।

প্র্যাকটিক্যাল সালাত শিক্ষা

প্র্যাকটিক্যাল সালাত শিক্ষা

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সে অংশগ্রহণকারীদের সহীহ পদ্ধতিতে সালাত আদায়ের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্র্যাকটিক্যাল সালাত শিক্ষা

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সে অংশগ্রহণকারীদের সহীহ পদ্ধতিতে সালাত আদায়ের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের সালাতের বিভিন্ন বিধান শুধু তাত্ত্বিকভাবে নয়, বাস্তব অনুশীলনের মাধ্যমেও শেখানো হয়। প্রশিক্ষকের তত্ত্বাবধানে কিয়াম, রুকু, সিজদা, বসার পদ্ধতি ও সালাতের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে সংশোধন করে দেওয়া হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সহীহ পদ্ধতিতে সালাত আদায়ের নিয়ম বাস্তবভাবে আয়ত্ত করার সুযোগ পান।

রমজান মাসে কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স

রমজান মাসে কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স

পবিত্র রমজান মাসে আয়োজিত কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সে মোট ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের কুরআন তিলাওয়াত, মৌলিক দ্বীনি শিক্ষা ও আমলী প্রশিক্ষণ প্রদান করা হয়।

রমজান মাসে কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স

পবিত্র রমজান মাসে আয়োজিত কুরআন ও দ্বীন শিক্ষা কোর্সে মোট ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের কুরআন তিলাওয়াত, মৌলিক দ্বীনি শিক্ষা ও আমলী প্রশিক্ষণ প্রদান করা হয়।

পবিত্র রমজান মাসকে কুরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জনের বিশেষ সুযোগ হিসেবে কাজে লাগাতে কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স পরিচালিত হয়। এবারের রমজান মাসের কোর্সে মোট ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোর্সে অংশগ্রহণকারীদের সহীহ কুরআন তিলাওয়াত, তাজবীদ, আকীদাহ, সালাত, প্রয়োজনীয় মাসআলা, আদব-আখলাক ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়সমূহ শেখানো হয়। রমজানের আত্মশুদ্ধি ও ইবাদতের পরিবেশে নিয়মিত পাঠ, আলোচনা ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান ও আমলকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা করা হয়।