মূল বিষয়বস্তুতে যান
মক্তব পরিচালনা — কার্যক্রমের ব্যানার
চলমান কার্যক্রম

মক্তব পরিচালনা

প্রতিটি মসজিদ হোক দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা! শিশু-কিশোরদের কুরআন ও ছহীহ সুন্নাহভিত্তিক মৌলিক দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘আদ-দাওয়াহ ইলাল্লাহ’ সারা দেশে প্রায় ৮০০টি মসজিদভিত্তিক মক্তব পরিচালনা করছে। নির্ধারিত সিলেবাসে পাঠদান, বিনামূল্যে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী বিতরণ, অসচ্ছল মক্তবে আর্থিক সহায়তা এবং মক্তব অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুদান দিন

কার্যক্রমের পরিচিতি

প্রতিটি মসজিদ হোক দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা!

একটি আদর্শ প্রজন্ম গঠনের প্রথম ভিত্তি হলো কুরআন ও বিশুদ্ধ দ্বীনি শিক্ষা। শৈশব থেকেই শিশুদের কুরআন তেলাওয়াত, আক্বীদা, ইবাদত ও ইসলামী আদব-আখলাকে গড়ে তোলার লক্ষ্যে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘আদ-দাওয়াহ ইলাল্লাহ’ দেশব্যাপী মক্তব পরিচালনা কার্যক্রম বাস্তবায়ন করছে।

বর্তমানে সারা দেশে প্রায় ৮০০টি মসজিদভিত্তিক মক্তব নির্ধারিত সিলেবাসের আলোকে পরিচালিত হচ্ছে। মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে এ পর্যন্ত ৬০০-এর অধিক মক্তবের শিক্ষককে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ সহজ করতে শিক্ষকদের যাতায়াত খরচও প্রদান করা হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ৩,০০০-এর বেশি উছমানী কায়েদা বিনামূল্যে বিতরণ এবং প্রত্যন্ত গ্রামাঞ্চল ও চরাঞ্চলের ১৫০টিরও বেশি অসচ্ছল মক্তবে নিয়মিত মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও দ্বীনি শিক্ষায় উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে দেশব্যাপী ‘মক্তব অলিম্পিয়াড’ - একটি ব্যতিক্রমধর্মী ইসলামী শিক্ষামূলক প্রতিযোগিতা।

আমাদের লক্ষ্য, বাংলাদেশের প্রতিটি মুসলিম পরিবারের সন্তান যেন কুরআন ও দ্বীনের মৌলিক শিক্ষার মাধ্যমে জ্ঞানার্জনের যাত্রা শুরু করতে পারে।

আমাদের প্রধান কার্যক্রমসমূহ

১. মসজিদভিত্তিক মক্তব পরিচালনা

দেশব্যাপী প্রায় ৮০০টি মক্তবে নির্ধারিত সিলেবাসের মাধ্যমে কুরআন শিক্ষা, মৌলিক আক্বীদা, ইবাদত, মাসআলা-মাসায়েল ও ইসলামী শিষ্টাচার শেখানোর ব্যবস্থা।

২. বিনামূল্যে মক্তব শিক্ষক প্রশিক্ষণ

মক্তবের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচ বহন। এ পর্যন্ত ৬০০-এর অধিক মক্তবের শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

৩. অসচ্ছল মক্তবে আর্থিক সহায়তা

প্রত্যন্ত গ্রামাঞ্চল ও চরাঞ্চলের অর্থনৈতিকভাবে সংকটাপন্ন ১৫০টিরও বেশি মক্তবে নিয়মিত মাসিক আর্থিক সহায়তা প্রদান।

৪. বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

কুরআন শিক্ষা সহজ ও বিস্তৃত করতে শিক্ষার্থীদের মাঝে ৩,০০০-এর বেশি উছমানী কায়েদা বিনামূল্যে বিতরণ।

৫. মক্তব অলিম্পিয়াড আয়োজন

শিশু-কিশোরদের কুরআন তেলাওয়াত, আক্বীদা, ইসলামের ইতিহাস, মৌলিক দ্বীনি জ্ঞান ও নৈতিক শিষ্টাচারে দক্ষতা যাচাই এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষায় উৎসাহিত করা।

মক্তব অলিম্পিয়াড - সিজন ২

‘আদ-দাওয়াহ ইলাল্লাহ’র অন্যতম আকর্ষণীয় উদ্যোগ মক্তব অলিম্পিয়াড। এর প্রথম সিজন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি (NTV)-তে সম্প্রচারিত হয়।

বর্তমানে দ্বিতীয় সিজনে-

প্রায় ৮০০টি মক্তব অংশগ্রহণ করছে।

সারা দেশের ২৪টি কেন্দ্রে অডিশন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ছহীহ-শুদ্ধ কুরআন তেলাওয়াত, আক্বীদা, ইসলামের ইতিহাস, মৌলিক দ্বীনি মাসআলা-মাসায়েল ও আদব-আখলাকের আলোকে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে।

এই আয়োজনের উদ্দেশ্য তৃণমূলের মক্তবগুলোকে আরও গতিশীল করা এবং শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় আগ্রহী করে তোলা।

কার্যক্রমের বিশেষ বৈশিষ্ট্য

দেশব্যাপী কার্যক্রম: দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৮০০টি মসজিদভিত্তিক মক্তব পরিচালনা।

নির্ধারিত সিলেবাস: পরিকল্পিত পাঠ্যক্রমের মাধ্যমে মৌলিক দ্বীনি শিক্ষা প্রদান।

বিনামূল্যে শিক্ষক প্রশিক্ষণ: শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও যাতায়াত খরচের ব্যবস্থা।

নিয়মিত আর্থিক সহযোগিতা: অসচ্ছল ও প্রত্যন্ত এলাকার মক্তবগুলোকে মাসিক সহায়তা।

বিনামূল্যে শিক্ষাসামগ্রী: শিক্ষার্থীদের কুরআন শিক্ষা সহজ করতে কায়েদা বিতরণ।

মেধা বিকাশের সুযোগ: মক্তব অলিম্পিয়াডের মাধ্যমে দ্বীনি জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি।

লক্ষ্য ও উদ্দেশ্য

১. দেশের প্রতিটি মুসলিম পরিবারের শিশুর কাছে মৌলিক দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়া।

২. মসজিদকেন্দ্রিক মক্তব শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালী করা।

৩. প্রশিক্ষিত শিক্ষক ও নির্ধারিত সিলেবাসের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করা।

৪. আর্থিকভাবে অসচ্ছল মক্তবগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করা।

৫. শিশু-কিশোরদের বিশুদ্ধ আক্বীদা, কুরআন ও সুন্নাহর শিক্ষা এবং উত্তম চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা।

এই মহৎ উদ্যোগে অংশীদার হোন

একটি মক্তব হতে পারে অসংখ্য শিশুর কুরআন শিক্ষার প্রথম কেন্দ্র। আর একজন প্রশিক্ষিত শিক্ষক হতে পারেন একটি প্রজন্মের দ্বীনি শিক্ষার পথপ্রদর্শক।

আপনার সহযোগিতায় এগিয়ে যেতে পারে একটি মক্তব, দ্বীনি শিক্ষার সুযোগ পেতে পারে আরও অনেক শিশু।

আসুন, মক্তব পরিচালনা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী বিতরণ ও অসচ্ছল মক্তবগুলোর সহায়তায় অংশগ্রহণ করি।

প্রতিটি মসজিদ হোক দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা!

শেয়ার করুন ০ শেয়ার

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

  • প্রতিষ্ঠান পরিচিতি

    আদ-দাওয়াহ ইলাল্লহ

    আদ-দাওয়াহ ইলাল্লহ একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কুরআন ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিমদের আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা। মক্তব পরিচালনা, কুরআন ও দ্বীন শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, মক্তব প্রতিযোগিতা, সামাজিক সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বীনি জ্ঞান ও আমলভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

    আল-জামিয়া'হ আস-সালাফিয়্যা'হ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
    অনলাইনে যুক্ত থাকুন
    প্রতিষ্ঠান সম্পর্কে জানুন

মানবতার পাশে থাকুন

এই কার্যক্রমে অনুদান দিন

আপনার অনুদানের তহবিল: মক্তব পরিচালনা

পরবর্তী ধাপে আপনার তথ্য নিশ্চিত করে SSLCommerz-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।

SSLCommerz-এর মাধ্যমে নিরাপদ পেমেন্ট